Header Ads

বাংলাদেশের সাথে আয়ারল্যান্ডের গ্রুপ বদল করতে না চাওয়ার কারণ যেটি!

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাধিকবার আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানালেও তা গ্রহণ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি।


আরও দেখুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২০টি দলের সম্পূর্ণ স্কোয়াড


ভারত থেকে ভেন্যু শ্রীলঙ্কায় সরানোর অনুরোধের পাশাপাশি বিসিবির আরেকটি গুরুত্বপূর্ণ আবেদন ছিল গ্রুপ পরিবর্তন। বাংলাদেশের চাওয়া ছিল ‘বি’ গ্রুপে স্থানান্তর, কারণ ওই গ্রুপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সে ক্ষেত্রে পুরো টুর্নামেন্টজুড়ে এক দেশেই খেলার সুযোগ পেত টাইগাররা। তবে আইসিসি ও আয়ারল্যান্ড—কোনো পক্ষই এই দাবিতে সাড়া দেয়নি। এমনকি আইসিসির বোর্ড সভায় শ্রীলঙ্কাও বাংলাদেশকে নিজেদের ‘বি’ গ্রুপে নেওয়ার পক্ষে অবস্থান নেয়নি।

গ্রুপ বদলের দাবিতে আপত্তির ব্যাখ্যা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং বিভিন্ন পরিস্থিতি সামলানোর মানসিকতা আমাদের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। সামনে যে প্রতিপক্ষ, কন্ডিশন ও পরিস্থিতি থাকবে, সেগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিজেদের গেম প্ল্যান বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। শ্রীলঙ্কায় গিয়ে খেলোয়াড়দের পূর্ণ স্বাধীনতা দিয়ে খেলানোর দিকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।”

‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। গ্রুপ পুনর্বিন্যাসের সুযোগ না পাওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চ থেকেই ছিটকে গেল বাংলাদেশ।


আরও দেখুন: বিপিএল নিয়ে নিজের মনের কথা বললেন জিমি নিশাম 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ