Header Ads

ইংল্যান্ডের মতো ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চিন্তিত অস্ট্রেলিয়া

নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে ভারতে খেলতে আপত্তি জানিয়েছে একাধিক দেশ। এরই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে ম্যাচ খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবার একই কারণ দেখিয়ে ভারতে সফরে আসতে অনিচ্ছা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


বর্তমানে আইসিসি টুর্নামেন্টের সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া দলের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে উঠলে অজিদের খেলতে আসতে হবে ভারতে। আর সেখানেই তৈরি হয়েছে জটিলতা।

নিপা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সরকার নিজেদের খেলোয়াড়দের ভারতে পাঠানো নিয়ে আপত্তি জানাচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে দেশটির সরকার ও স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থান নিয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।


পিএসএলের নিমালে মুস্তাফিজুর রহমানসহ অনেকে 


এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার বলেন,
“নিপা ভাইরাসের পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।”
তিনি আরও জানান, পরিস্থিতির ঝুঁকি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়লে শুধু অস্ট্রেলিয়া নয়, আরও কিছু দেশ ভারতের মাটিতে খেলতে আপত্তি জানাতে পারে। ফলে টুর্নামেন্টের সূচি ও ভেন্যু নিয়েও নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ