Header Ads

১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের গুঞ্জন থাকলেও বৈশ্বিক এ টুর্নামেন্টে খেলবে পাকিস্তান। তবে ভারত ম্যাচ বয়কট করেছে তারা। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।



আগামী ১৫ ফেব্রুয়ারী হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। তবে সেটি আর হচ্ছে না। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, অন্য খেলাগুলোতেও কি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান?


বিশেষ করে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তান মাঠে নামবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে বেশি। আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে প্রস্তুতি।


কাকতালীয়ভাবে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ১৫ ফেব্রুয়ারী মাঠে নামার কথা ভারত-পাকিস্তানের। এখন পর্যন্ত যে পরিস্থিতি, ব্যাংককে হতে যাওয়া দুই দেশের ‘এ’ দলের ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি বা নির্দেশনাও আসেনি। 


ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, দুই দেশের নারী দলের ম্যাচটি হবে। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নারীদের ‘এ’ স্কোয়াড জানিয়ে দেয়। এ গ্রুপে তারা ভারতের ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও নেপালকে পেয়েছে। এখন পর্যন্ত যতদূর তথ্য পাওয়া গেছে, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের প্রভাব এই ম্যাচে পড়ছে না।


এদিকে গুঞ্জন উঠেছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় শাস্তির মুখে পড়তে পারে পিসিবি। পাকিস্তান ও ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, পিসিবির বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে আইসিসি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ